করোনা-পরবর্তী বৃহত্তম হজে অংশ নিতে এখন পর্যন্ত বিভিন্ন দেশের ১১ লাখের বেশি মুসলিম সৌদি আরব পৌঁছেছেন। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের সেক্রেটারি মুহাম্মদ আল-বাইজাবি এ তথ্য জানিয়ে বলেন, আকাশ, স্থল ও সমুদ্র পথে এখন পর্যন্ত ১১ লাখ ৫০ হজযাত্রী সৌদি আরব এসেছেন। হজ শুরুর আগ পর্যন্ত মুসল্লিদের আগমন অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সংবাদ: 3473912 প্রকাশের তারিখ : 2023/06/19